ঢাকর চকবাজারের কামালবাগের দেবীদাস ঘাটের একটি পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট। যদিও প্রথমে দমকল বাহিনীর ৮টি ইউনিট কাজ শুরু করেছিল।
সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত বলে সাংবাদিকদের জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সদর দফতরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সাংবাদিকদের জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ছয়টি এবং পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।